Ceramic Coating Service
আপনার সখের গাড়িতে সিরামিক কোটিং করার আগে অবশই নিচের লিখাগুলো পাড়া জরুরি।
সিরামিক কোটিং কি?
সিরামিক কোটিং হচ্ছে এক প্রকার লিকুয়িড পলিমার যেটা বাইক অথবা গাড়ির বাইরের অংশে প্রয়োগ করা হয়। এবং সিরামিক কোটিং কোন গাড়িতে ব্যবহার করা হয় তখন তা গাড়ির রং এর সাথে মিশে শক্ত কেমিক্যাল বন্ধন লেয়ার তৈরি করে।। এই পাতলা লেয়ারটি গাড়ির রঙ এর উপর একটি অত্যন্ত হার্ড শেল গঠন করে, যা গাড়ির উপর হালকা দাগ পড়তে বাধা দেয়। হার্ড শেলটি আপনার গাড়ীর উপর উজ্জল ও পিচ্ছিল ভাব তৈরি করে যা গাড়ি পরিষ্কার করতে সহজ করে।
কিন্তু আমরা অনেকেই জানি না এই সিরামিক কোটিং কেন ব্যবহার করা হয়। চলুন তবে জেনে নেওয়া যাক কেন সিরামিক কোটিং ব্যবহার করা হয়।
সিরামিক কোটিং কেন ব্যবহার করা হয়?
গাড়ির কালার চকচকে রাখতে সবারই ইচ্ছা হয়। সেই জন্যে অনেকেই পলিশ কিংবা ওয়াশ এই সব করিয়ে থাকেন নিয়মিত। কিন্তু এগুলো সবই টেম্পোরারি। আর টেম্পোরারি পলিশ বেশি দিন থাকে না। যার জন্য কয়েকদিন পরে আবার করাতে হয়। এর জন্য আপনাকে অনেক টাকা এবং সময় অপচয় হয়। কিন্তু এই কালার আর চকচকে ভাব ধরে রাখার জন্য একটি জনপ্রিয় পদ্ধতি হলো ” সিরামিক কোটিং “। তবে এখন প্রশ্ন আসতে পারে এই পদ্ধতি কত দিন থাকবে? এই পদ্ধতি ব্যবহার করলে নিঃসন্দেহে এক – দুই বছর কালার চকচকে থাকবে এবং গাড়িতে ধুলা বালি ও পানি লেগে থাকবে না।
এবার জানা যাক এই সিরামিক কোটিং এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে। আমরা এবার আলোচনা করবো সিরামিক কোটিং এর সুবিধা ও সুবিধা নিয়ে।
সিরামিক কোটিং এর সুবিধাঃ
- দেখতে সুন্দর লাগেঃ সিরামিক কোটিং শুধুমাত্র আপনার গাড়ির কালার ঠিক রাখতেই সাহায্য করে না, এটি আপনার গাড়ির বাহ্যিক দিকটাও সুন্দর রাখে। এই কোটিং এর ফলে গাড়ির বাইরের আবরন পরিষ্কার থাকে এবং গাড়ির কালার অনেক চকচকে থাকে এবং এটি দীর্ঘস্থায়ী হয়। গাড়িতে এই কোটিং করানো থাকলে গাড়ির বাইরের দিকটা সাধারণ গাড়ির তুলনায় বেশি দিন সুন্দর থাকে।
- গাড়ি সব সময় পরিষ্কার থাকেঃ সিরামিক কোটিং করার পর গাড়ি খুব সহজে পরিষ্কার করা যায়। সিরামিক কোটিং গাড়ির যে অংশগুলোতে করা থাকে সেগুলো অনেক স্মুথ হয় এবং স্ক্রাচ পরা থেকে বিরত থাকে। আর এর জন্য গাড়িতে খুব বেশি ময়লা লেগে থাকতে পারে না। একটি তাওয়াল দিয়ে পরিষ্কার করলে আপনার গাড়ি আগের মত পরিস্কার হয়ে যায়।
- গাড়ির কালারকে প্রোটেক্ট করেঃ সিরামিক কোটিং এর সবচেয়ে বড় গুণ হচ্ছে এটি আপনার গাড়ির কালারকে নতুনের মতো রাখতে সাহায্য করবে। প্রতিনিয়ত গাড়ি রাস্তায় চলার সময় সূর্যের ক্ষতিকর ইউবি রশ্মি এবং ধুলাবালির কারনে আমাদের গাড়ির কালার নষ্ট হয়ে যাওয়া থেকে সিরামিক কোটিং আমাদের গাড়ির কালারকে প্রোটেক্ট করে। এর ফলে গাড়ির কালার থাকে সবসময় নতুনের মতো।
- গাড়ির দাগকে রিমোভ করেঃ প্রতিনিয়ত গাড়ি রাস্তায় চলার সময় গাড়িতে বিভিন্ন ধরনের স্ক্রাচ পরে। সিরামিক কোটিং করার ফলে এই ধরনের হাল্কা স্ক্রাচ রিমোভ হয়ে যায় এবং নতুন করে হাল্কা স্ক্রাচ পরতে বাধা দেয়। তাই আপনার গাড়ি সব সময় দাগ বিহীন থাকবে। কিন্তু যদি গাড়িতে কোন দূর্ঘটনা ফলে বড় কোন স্ক্রাচ পড়ে এবং কালার উঠে যায় তাহলে সিরামিক কোটিং তা আটকাতে পারবে না।
- গাড়িতে পানি জমতে বাধা দেয়ঃ কোটিং থাকার ফলে গাড়ির উপরে ময়লা পানি অথবা বৃষ্টির পানি জমে থাকতে পারে না, পানি এই প্রলেপের উপর দিয়ে চলে যায়। এর ফলে গাড়ির কালার এর উপর কোন পানির দাগ পরে না।
সিরামিক কোটিং এর ভালো দিকগুলো জানার পর অনেকের মনে একটা প্রশ্ন থেকে যায়, আর সেটা হচ্ছে – সিরামিক কোটিং কতদিন দির্গস্থায়ী হয়? সিরামিক কোটিং ব্রেন্ড এবং কত লেয়ার এপ্লায় করা হবে তার উপর ভিত্তি করে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত দির্গস্থায়ী হয়
সিরামিক কোটিং এর অসুবিধাঃ
সিরামিক কোটিং এর সুবিধা এর পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। কিন্তু সুবিধা এর তুলনায় অসুবিধা খুবই সামান্ন। চলুন জেনে নেয় সিরামিক কোটিং এর আসুবিধা গুলি।
- দক্ষ টেকনিশিয়ান প্রয়োজনঃ সিরামিক কোটিং করার জন্য সব সময় দক্ষ লোকের প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে সিরামিক কোটিং করার মত দক্ষ টেকনিশিয়ান এর খুবই অভাব। আপনি যদি দক্ষ কাউকে দিয়ে এই কাজ করান তাহলে আপনার গাড়িতে সিরামিক কোটিং এর সব ধারনের সুবিধা পাবেন। কিন্তু যদি অদক্ষ কোন টেকনিশিয়ান দ্বারা সিরামিক কোটিং করেন তাহলে এটি আপনার গাড়ির বাইরের আবরণে মারাত্তক ক্ষতি করে ফেলবে।
- সময় সাপেক্ষঃ গাড়িতে পলিশ করাতে যে সময় লাগে সিরামিক কোটিং করাতে তার চেয়ে অনেক বেশি সময় লাগে। অনেক সময় দেখা যায় কোটিং করানোর জন্য আপনার গাড়িটিকে গ্যারেজে রেখে আসতে হতে পারে। কিন্তু এখন এ সমস্যা সমাধান করার জন্য সারা বাংলাদেশে সিরামিক কোটিং হোম সার্ডিস রয়েছে যা আপনার সময় এবং টাকা দুটুই বাছাবে।
- সিরামিক কোটিংয়ে খরচ বেশিঃ সধারণত গাড়ি পলিশ করতে মিনিমাম ২৫০০ টাকা থেকে ৩৫০০ টাকার মত খরচ হয়, কিন্তু সিরামিক কোটিং করার জন্য এর থেকে দ্বিগুণ খরচ হয়। কিতু সাধারন পলিশ এর তুলনায় সিরামিক কোটিং এর সুবিধা এবং উপকারিতা অনেক বেশি ও অনেক বেশি দির্ঘস্থায়ী হয়।
সিরামিক কোটিং সর্ম্পকে এত কিছু জনার পর এখন আপনার নিশ্চয় ইচ্ছে হচ্ছে যে কিভাবে সিরামিক কোটিং করা হয়, আপনাকে নিরাশ করব না অবশয় এ বিষয়ে আমি নিচে লিখবে। তবে কিভাবে সিরামিক কোটিং এপল্লাই করা হয় তা জেনে আবার নিজে করতে যাবেন না সাবধান।
সিরামিক কোটিং কিভাবে এপল্লাই করা হয়ঃ
সিরামিক কোটিং এপল্লাই করা একটি জটিল প্রোসেস, তা লিখে বা বলে বোঝানো খুবই কঠিন এর জন্য সিরামিক কোটিং সর্ম্পকে বিস্তারিত জ্ঞান থাকতে হয়, আপনি যেহেত উপরের বিষয়গুলো পড়েছেন আশা করি আপনি কিভাবে সিরামিক কোটিং প্রয়োগ করতে হয় তা বোঝতে পারবেন।
সিরামিক কোটিং করার জন্য প্রথমে গাড়ির বাইরের উপরের সম্পূর্ণ অংশ বডি, গ্লাস, চাকা, বাম্পার, ছাদ ইত্যাদি শ্যাম্পু এবং মাইক্রো ফাইবার স্পঞ্জ দিয়ে ভাল ভাবে পরিস্কার করে ধৌত করতে হবে। এতে করে গাড়িতে লেগে থাকা সব ধরনের ভারী ধুলা ময়লা দূর হয়ে যাবে। শক্তভাবে লেগে থাকা ময়লা, আঠা, তেল ইত্যাদি ক্যামিকেল দিয়ে পরিস্কার করা হবে। তারপর গাড়ির বাইরের উপরের সম্পূর্ণ অংশ পলিশ মেশিনের সাহায্যে কাটিং পলিশ করা হবে যার ফলে সব রকম লাইট স্ক্রাচ চলে যাবে। মেশিনের সাহায্যে কাটিং পলিশ করার পর মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে ভালোভাবে মুছাতে হবে।এর পর সিরামিক এপল্লাই করতে হবে সিরামিক কোটিং সাধারণত এক থেকে তিন লেয়ার পর্যন্ত করা হয়, তারপর সার্ডিসবেদে এক বা তার চেয়ে বেশি সিরামিক কোটিং এর লেয়ার এপ্লাই করা হবে। যাতে করে গাড়িতে ভালোভাবে সিরামিক কোটিং এপ্লাই হই। সিরামিক কোটিং দেওয়ার পর আবার মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে ভালোভাবে ফিনিশিং করতে হবে।
সধারণত সিরামিক কোটিং করার সময় এই প্রোসেস গুলো অনুসরন করা হয় কিন্তু গাড়ির কালার কন্ডিশন বেদে কিছুটা ব্যাতিক্রম হয়ে থাকে।
সতর্কীকরনঃ প্রশিক্ষণপাপ্ত টেকনিশিয়ান ব্যতিত নিজে নিজে কখনো আপনার মুল্যবান গাড়ি কিংবা বাইকে এই প্রোসেস এপল্লায় করতে যাবেন না।
সিরামিক কোটিং সার্ভিস করানো আগে যে বিষয় গুলো যাচায় বাচায় করা উচিত।
এতক্ষণ দৈর্যদ্বরে মনযোগ সহকারে এই ব্লগটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার গাড়িতে সিরামিক কোটিং করবেন তাহলে বেশ কিছু বিষয় যাচায় বাচায় করে ভাল সিরামিক কোটিং সার্ভিস প্রোভাইডার কম্পানীর সাথে যোগাগোগ করতে পারেন।
০১. যে সিরামিক কোটিং সার্ভিস দিচ্ছে তার কি পূর্বের সিরামিক কোটিং করার অভিজ্ঞতা আছে কি না। এবং টেকনিশিয়ানগুলো অভিজ্ঞ কি না।
০২. তাদের কি কোন অফিস আছে কি না নাকি সুধু একটা ফেইসবুক পেইজ খুলে সার্ভিস দেয়া শুরু করতেছে।
০৩. তারা কি গাড়ি পলিশ করার যে খরচ তা দিয়ে সিরামিক কোটিং করতেছে কি না কারন অনেক ফেসবুক পেইজ আছে যারা নামমাত্র সার্ভিস চার্জ নিয়ে লোকোয়ালিটির সিরামিক কোটিং দিয়ে আপনাকে সার্ভিস দেয়ার চেষ্টা করবে।
এই বিষয় গুলো যাচায় করে যদি সিরামিক কোটিং সার্ভিস নেন আশা করি আপনার গাড়ির কোন ক্ষতি হবে না।
এই পর্যন্ত পড়ে আশা করি আমরা অনেক কিছু বোঝতে এবং জানতে পেরেছি। এখন যদি মনে হয় যে আপনি আপনার গাড়িতে সিরামিক কোটিং কতে চান তাহলে কিভাবে করবেন অথবা কোথায় করবেন।
চিন্তার কোন কারন নাই, আমরা আপনাদের জন্য আন্তর্জাতিক মানদন্ড অবলম্বন করে সিরামিক কোটিং সার্ডিস দিচ্ছি, যা আপনার গাড়িকে সর্বউত্তম কোয়ালিটির সিরামিক কোটিং সার্ডিস প্রদান করব।
কেন আপনি আমাদের থেকে সিরামিক কোটিং করবেন?
- দক্ষ টেকনিশিয়ানঃ সিরামিক কোটিং করার সময় অ্ভিজ্ঞ এবং দক্ষ টেকনিশিয়ান খুবই জরুরি। আমাদের রয়েছে ৫ বছরের অভিজ্ঞতা সম্পর্ন দক্ষ টেকনিশিয়ান। এবং আমরা টেকনিশিয়ানদের নতুন কোন প্রযুক্তি আসলে সাথে সাথে তা অবগত করছি এবং ট্রেনিং দিচ্ছি।
- হোম সার্ভিসঃ আমরা সারা বাংলাদেশে আমাদের দক্ষ টেকনিশিয়ান দিয়ে হোম সার্ভিস দিয়ে থাকি। এবং আমাদের টেকনিশিয়ান সিরামিক কোটিং করার জন্য যত ধরনের মেশিন এবং কেমিক্যাল প্রয়োজন তা সব নিয়ে যাবে।
- কাস্টমার সার্ভিসঃ আমাদের সর্বক্ষন কাস্টমার সার্ভিস রয়েছে, আপনি যে কোন সময় যে কোন বিষয়ে আমাদের জিজ্ঞাসা করতে পারেন। এবং আমাদের সার্ভিস নিয়ে কোন ধরনের সমস্যা হলে আমারা সাথে সাথে সমাধান এর ব্যবস্তা করি।
- সার্ভিস গেরান্টি ও ওয়ারেন্টিঃ আমাদের রয়েছে সিরামিক কোটিং সার্ভিস এর ৬ মাসের সার্ভিস গেরান্টি এবং ১ বছরেন সার্ভিস ওয়ারিন্টি। যদি আমাদের দ্বারা আপনার গাড়ির কোন প্রকার ক্ষতি হয় তাহলে আমরা তার সামাধান করে দিব।
নিচের সেকশন থেকে Book Now বাটনে ক্লিক করে আপনি আপনার পছন্দের সার্ভিসটি নিতে পারেন। যে কোন ধরনের প্রশ্ন থেকলে কল করুন 01999906676 নাম্বারে
অফিসের ঠিকানাঃ Office Address: 220/D/04 West Kafrul,Metro Pillar 328, Begum Rokeya Sharani Dhaka-1207, Bangladesh
Our Ceramic Coating Service
Ceramic Coating is a hard layer that smooths and strong your car paint surface. Every kind of car needs Ceramic Coating Service. Ceramic Coating will protect your car paint and remove all kinds of light scratches. And all the time your car’s color will be bright. Protect your car from dust and rain.
Introducing our cutting-edge Ceramic Coating Service – the ultimate protection for your valued assets! Elevate the appearance and safeguard the longevity of your vehicles, boats, and other surfaces with our advanced ceramic coating technology. Our expert team applies a durable and high-gloss ceramic layer that forms an impenetrable shield against scratches, UV rays, chemicals, and environmental contaminants.
Ceramic Coating (Basic Package)
Starting Price 4,990 TK
- Car Exterior Premium Foam Wash
- Car Exterior Body Waxing
- 1 Step Car Exterior Body Polish with Machine
- Full Car Inside Cleaning
- Engine Compartment Cleaning
- Car Dashboard, Seat, and Ceiling Cleaning
- Floor Mat Wash & Cleaning
- 1 Layer 9H Ceramic Coating apply
- Longevity 6 Month
Ceramic Coating (Standard Package)
Starting Price 6,990 TK
- Car Exterior Premium Foam Wash
- Car Exterior Body Waxing
- 2-Step Car Exterior Body Polish with Machine
- Full Car Inside Cleaning
- Engine Compartment Cleaning
- Car Dashboard, Seat, and Ceiling Cleaning
- Floor Mat Wash & Cleaning
- 2 Layer 10H Ceramic Coating apply
- Longevity 1 year
Ceramic Coating (Premium Package)
Starting Price 8,990 TK
- Car Exterior Premium Foam Wash
- Car Exterior Body Waxing
- 3-Step Car Exterior Body Polish with Machine
- Full Car Inside Cleaning
- Engine Compartment Cleaning
- Car Dashboard, Seat, and Ceiling Cleaning
- Floor Mat Wash & Cleaning
- 3 Layer Nano/Graphene Ceramic Coating apply
- Longevity 2 year